পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের মধ্যযুগীয় বর্বরতার ছবি প্রকাশ্যে। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত হওয়ার সন্দেহে দলিত মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। এমনকী সারা রাত গাছে বেঁধে রাখাও হয়েছিল ওই যুবতীকে। বুধবার ঘটনাটি ঘটেছে ঝারখণ্ডের গিরিডি জেলাই।
ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্তরা।

পুলিশি অভিযোগে ওই তরুণী জানিয়েছেন,  বুধবার রাত ১১ টা নাগাদ তাঁকে ফোন করে বাইরে ডেকে আনেন স্থানীয় কয়েক যুবক। তারপর সেখান থেকে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। চলে বেদম প্রহার।
ছিরে ফেলা  হয় জামাকাপড়। শেষে পার্শ্ববর্তী একটি গাছে বেঁধে দিয়ে চলে যায় তারা।

এদিন এই ঘটনায় মুখ খুলেছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জিও জানিয়েছেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে উক্ত ঘটনার একটি বিশদ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রেখা।