১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল ভুবির, প্রশংসা হার্দিকের

আরও পড়ুন: গোয়ার পর ওড়িশা, ভুবনেশ্বরে পানশালায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই রুফটপ

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। চোটের কারণে দীর্ঘদিন তিনি ছিলেন না ভারতীয় দলে। ফিরে এসেই চমক দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করার পর এবার আয়ারল্যান্ডের মাটিতেই দুরন্ত ভুবি। উইকেট নিলেন একটা। কিন্তু যা সুইং করালেন তা অনবদ্য। আসলে আইরিশদের দেশে সুইংটা ভালো হয়। সেই ফায়দাটাই নিলেন ভুবি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল ভুবির বোলিং গতি দেখে অনেকেই হতবাক। তাঁর একটি ডেলিভারি স্পিড মিটারে দেখা যায় ২০১ কিলোমিটার প্রতি ঘণ্টা। যাঁর এই বোলিংটা করার কথা ছিল, সেই উমরান মালিক কিন্তু এত গতিতে বোলিং করতে পারেননি। অনেকেই অবাক হয়ে গিয়েছেন ভুবির এই বোলিং গতিতে। একবার নয়। আরও একবার তিনি ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করলেন। একই ওভারে তাঁর আর একটি ডেলিভারির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ২০৮ কিলোমিটার। অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন ভুবির এই গতি দেখে। কিন্তু ভুবনেশ্বর এত গতিবেগে বল করলেন কীভাবে? পরে জানা যায়, দুটোর কোনওটিই আসল গতিবেগ ছিল না। দুটোই ছিল স্পিডমিটারের ভুল। কিন্তু অত গতি না হলেও ভুবি যে বোলিং করলেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের কথায়, ‘জয়ের জন্য ভুবির অবদান ভোলার নয়। ধারাবাহিকভাবে ও ভালো ফর্মে রয়েছে। সেই সম্মানটা ওর প্রাপ্য।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গাফিলতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ পড়ুয়াদের

আরও পড়ুন: হার্দিকের জন্যে আলাদা নিয়ম কেন? প্রশ্ন ইরফানের
সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০০ কিমি প্রতি ঘন্টা গতিতে বল ভুবির, প্রশংসা হার্দিকের

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার