পুবের কলম প্রতিবেদক: খারাপ আওহাওয়ার জেরে ভুবনেশ্বর থেকে মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করল একটি বিমান। ব্যাহত উড়ান পরিষেবার কবলে যাত্রী ভোগান্তি। রাতভর কলকাতা বিমানবন্দরে আটকে থাকার পর, সোমবার সকালে ভুবনেশ্বরের উদ্দেশ্যে আকাশে উড়ে যায় ইন্ডিগোর যাত্রীবাহী একটি বিমান।
আরও পড়ুন:
দীর্ঘ ভোগান্তির পর অবশেষে হাফ ছেড়ে বাঁচেন সংশ্লিষ্ট উড়ানের ১৭৯ জন যাত্রী। কলকাতা-দমদম বিমানবন্দর সূত্রে খবর, সোমবার রাতে দেশের বাণিজ্য শহর মুম্বাই থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে উড়িষ্যার ভুবনেশ্বরে আসছিল ইন্ডিগোর ওই বিমানটি।
কিন্তু ভুবনেশ্বরে শীতকালীন সময়ে আকাশের খারাপ আবহাওয়া হওয়ারআরও পড়ুন:
দরুণ সেখানে ওই বিমানটি অবতরণ করতে পারেনি। বিষয়টি নিয়ে ভুবনেশ্বর এয়ার ট্রাফিক কন্ট্রোল গোটা পরিস্থিতির জানান দেয় দমদম বিমানবন্দরের এটিসি কর্তৃপক্ষকে। আবহাওযয়া অবনতি বার্তা পেয়ে দমদম বিমানবন্দরে এটিসি আধিকারিকেরা বিমানটি ভুবনেশ্বরের বদলে কলকাতায় অবতরণের অনুমতি দেন। সেই সবুজ সংকেত মিলতেই সোমবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতায় অবতরণ করে। ওই বিমানের ১৭৯ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু সারা রাত কলকাতা বিমানবন্দরে আটকে থাকে। এদিন সকাল ন'টা ১৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা থেকে পুনরায় ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায়।