কৌশিক সালুই বীরভূম:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বীরভূম জেলাতে পরিষেবা প্রদান পরিষেবা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সিউড়িতে জেলা শাসকের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও পড়ুন:
এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভার্চুয়ালি কর্মসূচি বীরভূমেও হলো এদিন।
রবি এবং খারিফ মরসুমের ফসলের চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা করা হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগী ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে এককালীন সহায়তা এদিন দেওয়া হয়েছে। এছাড়াও নবম শ্রেণীর পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল এ দিন দেওয়া হয়েছে।আরও পড়ুন:
বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার ৫৬৬৯০০ জন কৃষকের মধ্যে এদিন ১৫৬ কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয়েছে।
অন্যদিকে কৃষক বন্ধু প্রাপক ২২০৬ জন মৃত ব্যক্তির পরিবারকে এককালীন মোট ৪৪ .১২ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছে সেই সমস্ত ৬৭৫০ জন ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে এ দিন।আরও পড়ুন:
জেলাশাসক বিধানরায় এবং মন্ত্রী চন্দ্রা সিনহা বলেন," জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে ৭৪ টি প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের মধ্যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সভা মঞ্চ থেকে সুবিধা প্রদান করেছেন সেই মতো এদিন বীরভূম জেলাতেও বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে রবি এবং খারিফ মরসুমের জন্য টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে"।