পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার উত্তরবঙ্গ থেকে ভোট প্রচারের সুচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রচার সভায় ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো। এবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিলেন মমতা। এদিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর-বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারের মঞ্চ থেকে এনআরসি, এসআইআর এবং গ্যাস সংকট নিয়ে একের পর তোপ দাগলেন। শুধু তাই নয়, বাঙালি আবেগ নিয়েও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মমতা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দুপুরে পাণ্ডবেশ্বর থেকে খয়রাশোলে পৌঁছন তৃণমূল নেত্রী।
সেখানে দলের প্রার্থীর হয়ে ভোট চান। গ্যাস সংকট নিয়ে তাঁর অভিযোগ, গ্যাস এখন পাওয়া যাচ্ছে না। ২৫ দিন আগে বুকিং করা যাচ্ছে না। মমতার খোঁচা, তাহলে মানুষ ততদিন খাবে কি? এই প্রসঙ্গে খাওয়াদাওয়া নিয়ে বিজেপির নানা আপত্তির অভিযোগ তুলেও তোপ দাগেন মমতা। তিনি বলেন, খাওয়াদাওয়া নিয়ে বিজেপির নানা আপত্তি রয়েছে। মাছ, মাংস খাওয়া নিয়েও ওদের আপত্তি রয়েছে। এরপর এসআইআর, এনআরসি আক্রমণ করেন। মমতার কথায়, এনআরসির পর ডিলিমেটশন, সেনসাস হবে। আর ভোটার তালিকায় থাকা মানুষদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। মমতার অভিযোগ, বিজেপির পরিকল্পনা হল ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে অর্ধেক করা। এসআইআর নিয়েও সতর্ক করেন মমতা। তাঁর খোঁচা, ভ্যানিশ কুমারকে নিয়ে বিজেপি উকুন বাছছে। কারা তাদের প্রিয় পাত্র তা তারা বেছে বেছে দেখছে। তবে মমতার দাবি, কেউ তাদের পছন্দ করে না।আরও পড়ুন:
বাঙালি আবেগ নিয়েও বিজেপিকেও একহাত নেন মমতা। তাঁর কথায়, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথকে বিজেপি অনেক অপমান করেছে। তাই তাদের একটাও ভোট না দিয়ে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার থেকে একটি উল্লেখযোগ্য বিষয় সামনে আসে। সেটা হল বীরভুমের জেলা নেতৃত্বের ঐক্য। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূমের সাংসদ শতাব্দী রায় প্রমুখ।