২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজরাতে শুভেন্দুকে দেখে পড়ুয়াদের ‘গো ব্যাক স্লোগান’, মেজাজ হারালেন বিজেপি নেতা

পুবের কলম প্রতিবেদকঃ পুরভোটে ভরাডুবির পর মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশুতোষ কলেজের সামনে গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! কোনওমতে পরিস্থিতি সামাল দিলেন নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা। চার পুরনিগমে তৃণমূলের বড় জয়ের দিন হাজরাতে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আশুতোষ কলেজের পাশে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের  সমর্থক বলে পরিচিত পড়ুয়াদের একাংশ। বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা কোনওভাবে শুভেন্দু অধিকারীকে উদ্ধার করে গাড়িতে তুলে নিযেü চলে যান। জানা গিয়েছে, পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আশুতোষ কলেজের পাশেই এক কর্মসূচিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর সেই কর্মসূচিতেই তৃণমূল ছাত্র সংগঠনের সমর্থক পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও তোলেন পড়ুয়ারা।

আরও পড়ুন: হাজরায় পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি, লালবাজার থেকে ছেড়ে দেওয়া হল আটক সুকান্তকে

আশুতোষ কলেজের পাশেই পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এক কর্মসূচির আয়োজন করেছিল একটি সংগঠন। সেখানেই আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে আসলে শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক পড়ুয়ারা তুমুল বিক্ষোভ শুরু করে। তারা বিভিন্ন ভাষায় শুভেন্দু অধিকারীকে কটূক্তি করতে থাকে বলেও অভিযোগ ওঠে। বিরোধী দলনেতা সেখানে পৌঁছাতেই তাঁর আপ্তসহায়ক এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে কার্যত এক প্রস্থ ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। তাদের ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন পড়ুয়াদের একাংশ। সেই সঙ্গে চলতে থাকে ‘গো ব্যাক স্লোগান’। তারপরই কোনওরকমে  শুভেন্দুকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গাড়িতে তুলে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা।

সর্বধিক পাঠিত

ফের দুর্ঘটনা: অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ল তেজস ফাইটার জেট, সুরক্ষিত পাইলট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাজরাতে শুভেন্দুকে দেখে পড়ুয়াদের ‘গো ব্যাক স্লোগান’, মেজাজ হারালেন বিজেপি নেতা

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার