পুবের কলম,ওয়েবডেস্ক: মহিলা সহকর্মীকে আপত্তিকর স্পর্শ বিজেপি সাংসদের। নাম সতীশ গৌতম। ভাইরাল ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বৈঠকে কথাবার্তা চলাকালীন হঠাৎ মহিলা সহকর্মীর গায়ে অশালীনভাবে হাত দিতে থাকে ওই বিজেপি সাংসদ। ২৫ সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কোলের বিধায়ক অনিল পরাশর আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে।
তবে সম্প্রতি ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি পুবের কলম। জানা গেছে, সংশ্লিষ্ট বৈঠকে উচ্চপদস্থ নেতামন্ত্রীরাও উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, খোদ বিজেপি বিধায়ক জয়বীর সিং তাঁকে পরক্ষে বোঝানোর চেষ্টা করেন যে তিনি কাজটা ঠিক করছেন না। সকলে উপস্থিত থাকায় ওই ব্যক্তি সরাসরি বাধা দিতে পারেননি বটে কিন্তু তিনি যে এই আচরণ ভালো চোখে দেখছেন না তা প্রকাশ করেছেন। যা ভিডিয়োতে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিজেপি সাংসদের তীব্র সমালোচনা করেছেন একাংশ। কেউ কেউ মন্তব্য করেছেন ‘এটাই বিজেপির প্রকৃত রূপ। আদর্শ,নীতিতে ভরপুর বিজেপির বাস্তবতা। যদিও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি গেরুয়া শিবির।আরও পড়ুন: