পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। বুধবার গভীর রাতে বিজেপি নেতা মাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিজেপির কর্মী-সমর্থকরা। নন্দীগ্রাম থেকে ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসাপুকুর বাজারে গাছ ফেলে পথ অবরোধ বিজেপির। একের পর এক দোকানে ভাঙচুর-আগুন।
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। স্বাভাবিক ভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।আরও পড়ুন:
পুলিশ বিজেপির নেতা-কর্মীদের অবরোধ তুলে নিতে বার বার আবেদন করলেও তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশবাহিনী লাঠিচার্জ করে।
শুভেন্দুর সভার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, গভীর রাতে দুষ্কৃতীরা নৃশংসভাবে কুপিয়ে খুন করে বিজেপি নেতার মা রথীবালা আড়িকে। আর বিজেপি নেতা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি। সোনাঝুড়ার মনসাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।আরও পড়ুন: