পুবের কলম, ওয়েবডেস্ক : বিহারের দানাপুরে নৌকায় বিস্ফোরণ। শনিবার দানাপুরের পাটিলা ঘাটে একটি নৌকায় হঠাৎ করেই আগুন ধরে যায়। ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে অনেকেই। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কি কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। নৌকায় মোট ২০ জন যাত্রী ছিলেন।আরও পড়ুন:
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নৌকায় বেআইনিভাবে তোলা বালি নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরে পাটনার দানাপুর এলাকার একটি ঘাট থেকে রওনা দেয় ওই নৌকাটি। মাঝগঙ্গায় নৌকায় রান্না সময়ে সিলিণ্ডার থেকে গ্যাস লিক করার ফলে এই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। মৃতরা সকলেই শ্রমিক বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও পাচারকারীর হদিশ পায়নি পুলিশ।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসএইচও রাজীব রঞ্জন। রাজীব রঞ্জন জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ পাটিলা ঘাটে এই বিস্ফোরণের ঘটে। রান্নায় সময় এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কয়েক মুহূর্তের মধ্যে ডিজেল চালিত ইঞ্জিনে আগুন ধরে যায়।