পুবের কলম,ওয়েবডেস্ক: টোকিয়ো হানেদা বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিপর্যয় যেন পিছু ছাড়ছে না জাপানের। একদিন আগেই লাগাতার ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছিল জাপান। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, আজ টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে গেল জাপান এয়ারলাইন্সের এক বিমানে। ভাইরাল ভিডিয়ো।
আরও পড়ুন:
ভাইরাল ভিডয়োতে দেখা যাচ্ছে, বিমানটির নীচের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই অবস্থাতেই সেটি রানওয়ে ধরে এগিয়ে চলেছে সঠিক জায়গায় থামার জন্য। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয়। তারপরেই অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই। সকলযাত্রীকে সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলেই জানা গেছে।