আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক। অসুস্থ বেশ কয়েকজন কারখানার কর্মী। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। পুলিশ ঘিরে দিয়েছে গোটা এলাকা। ঘড়ির কাঁটায় তখন বিকেল চারটে।
কামালগাছি বাইপাসের কাছে একটি ঠান্ডা পানীয়ের কারখানায় কাজ চলছিল পুরোদমে। আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় চারপাশ! বেজে ওঠে সাইরেন। কারখানায় যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় অবশ্য ততক্ষণে গ্যাসের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এমনকী, বাদ যাননি কারখানার শ্রমিকরাও। চোখ ঝাপসা, সঙ্গে শুরু হয়ে যায় শ্বাসকষ্ট।আরও পড়ুন:
ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। তড়িঘড়ি চলে আসেন বারুইপুরের মহকুমাশাসক, রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলর। যে পাইপ টি থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছিল তা দ্রুত বন্ধ করার ব্যবস্থা করা হয়। হতাহতের খবর নেই
আরও পড়ুন: