পুবের কলম,ওয়েবডেস্ক: লেকটাউনে সারদা পল্লিতে প্রকাশ্যে শুটআউট। দমকলকর্মীকে গুলি করে খুন।  মৃতের নাম স্নেহাশিস রায়।

জানা গেছে,  বৃহস্পতিবার বিকেল নাগাদ মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তাতেই খুন হন দমকল কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, এর আগেও স্নেহাশিসের উপর হামলার ঘটনা ঘটেছে।  দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে আগে গুলি করা হয়েছিল। তখন তিনি অল্পের জন্য রক্ষা পান।  তবে এদিন গুলি লাগার পর স্থানীয়রা উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবার আর রক্ষা পেলেন না স্নেহাশিস।