মস্কো, ৫ মে: রাশিয়া প্রকাণ্ড এক দেশ। আর তার তুলনায় ব্রিটেন অতি ক্ষুদ্র। তাই এতদিন ধরে ব্রিটেনের হুমকি বরাবরই উপেক্ষা করে এসেছে রাশিয়া। তবে এবার রাশিয়াকে সরাসরি পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছে ব্রিটেন।
এতে বেজায় চটেছে ক্রেমলিন। যে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র রুশ পরমাণু অস্ত্রের ধাক্কায় ডুবে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তারা কীভাবে রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়? ব্রিটেনকে উদ্দেশ্য করে এ প্রশ্ন রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র হিসেবে পরিচিত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ। রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের প্রধান কিসলিয়োভ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, মুহূর্তের মধ্যে ব্রিটেনকে সাগরের গভীরে ডুবিয়ে দেওয়ার বা মানচিত্র থেকে মুছে ফেলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। এর জন্য সম্প্রতি পরীক্ষিত একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট হবে। কিছুদিন আগে ব্রিটিশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন। এ সময় তিনি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দেন। এর জবাবে কিসলিয়োভ বলেন, যারা নিজেরাই একটি সামান্য দ্বীপরাষ্ট্র এবং রুশ পরমাণু অস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে, তারা কেন অযথা রাশিয়াকে পরমাণু হুমকি দিতে আসে! সারমাত ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সারমাত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। আন্ডারওয়াটার ড্রোনের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে এটি ১ হাজার ৬০০ ফুটের তেজস্ক্রিয় জোয়ারের তরঙ্গ তৈরি করবে এবং ব্রিটেনকে পুরোপুরি ডুবিয়ে দেবে। এটি হিরোশিমায় ফেলা বোমার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। উল্লেখ্য, সম্প্রতি সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। এটি একসঙ্গে ১০টি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে পারে। সারমাত কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হওয়ায় আমেরিকা ও ইউরোপের সবগুলো দেশ এর পাল্লার আওতায় রয়েছে।পরমাণু হামলায় সাগরে ডোবানো হবে ব্রিটেনকে! হুমকি পুতিন ঘনিষ্ঠের
সুস্মিতা
প্রকাশিত:
৫ মে ২০২২, ১৯:৪৪
আরও খবর
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই