পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানে দ্বিতীয় তালিবানি জামানা নিয়ে দৃষ্টিভঙ্গির বদল ঘটছে পশ্চিমা দেশগুলোর। শুক্রবার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন প্রয়োজনে তালিবানদের সঙ্গে কাজ করবে তাঁর দেশ। তবে অবশ্যই তা পরিবেশ ও পরিস্থিতির ওপর নিজেকে করবে।
লন্ডনে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় বরিস জনসন বলেন, "আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে।
উল্লেখ্য মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে তালিবান। সাংবাদিক সম্মেলনে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তারা শান্তি চায়। পুরোনো শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান দেখাবে।