পুবের কলম ওয়েবডেস্ক : পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে বিদেশী বাহিনী বা ভাড়াটে যোদ্ধাদের ব্যবহার করে রাশিয়া। এ নিয়ে মস্কো কোনও মন্তব্য না করলেও এবার ইউক্রেন যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সরাসরি অংশ্গ্রহণের খবর পাওয়া গেল। ব্রিটেনের বিশেষ বাহিনী স্পেশাল এয়ার ফোর্স (এসএএস) ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে রাশিয়া। দেশটির সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি শনিবার এই তথ্য জানিয়েছে।
এই তদন্ত সংস্থাটি জানিয়েছে, তারা মিডিয়া সূত্রে জানতে পেরেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরে এসএএস সেনাদের মোতায়েন করা হয়েছে। সেখানে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ও ইউক্রেনের সেনাদলকে নানান সহায়তা করছে। রুশ নিরাপত্তা বাহিনীর দাবি, এসএএসের ২০ সদস্যকে ইউক্রেনের লভিভে পাঠানো হয়েছে। লভিভে বিশেষ অভিযান পরিচালনা, নজরদারি ও হামলা ঠেকানোর জন্য তারা সেখানে গিয়েছেন। এ প্রসঙ্গে বিবৃতিতে রুশ তদন্ত কমিটি জানায়, ‘নাশকতা চালানোর জন্য ইউক্রেনের বিশেষ বাহিনীকে সহায়তা করতে পাঠানো ব্রিটিশ বাহিনী’ সম্পর্কে খবর অনুযায়ী কাজ করা হবে। তবে রাশিয়ার এমন দাবির প্রেক্ষিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক এখনও কোনও মন্তব্য করেনি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছিল ব্রিটেন। ইউক্রেনীয় সেনাকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের পাঠানো হয়েছিল।রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ করছে ব্রিটিশ সেনা ?
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২২, ১৫:২২
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর