পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সকালে মা উড়ালপুল থেকে মরণঝাঁপ এক ব্যবসায়ীর।পুলিশ সূত্রে জানা যাচ্ছে সকাল সাড়ে ছটার কাছাকাছি সময়ে মিলনমেলা গেটের কাছে মা উড়ালপুলের কাছে গড়িয়া র্যাম্পের ওপরে নিজের মোটরবাইক রেখে দিয়ে ওই ব্যবসায়ী ঝাঁপ দেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর মৃত ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু।তিনি লেকটাউনের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যাচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা ছিল প্রণব বাবুর।
কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যবসায় মন্দার জন্য তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কথাবার্তাও কমিয়ে দিয়েছিলেন।আরও পড়ুন:
এইদিন ভোরবেলা তিনি ঝাঁপ দেওয়ার পরেই গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। নিছক মানসিক অবসাদ নাকি এর পেছনে অন্যকোন কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।