পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে কলকাতা বিমানবন্দরে নিজের গুলিতে আত্মঘাতী হলেন এক সিআইএসএফ জওয়ান। কর্তব্যরত অবস্থায় ওই জওয়ানের মৃত্যু হয়। মৃতের নাম, শ্রীবিষ্ণু (২৫)। মৃত জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলির শব্দ শুনতে পান অন্যান্য জওয়ানরা। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে উপস্থিত থাকা যাত্রীদের মধ্যে। ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায়, এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরই জানা যায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন বিষ্ণু। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।