রমিত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কলকাতা জুড়ে দাবদাহে অতিষ্ঠ রাজ্যবাসী। তাপপ্রবাহের তীব্র দাপটে নাকাল আট থেকে আশি। একটু বেলা বাড়তেই কলকাতার বইপাড়া আজ প্রায় একেবারে স্তব্ধ হয় যায়। দেখা মেলেনা ক্রেতাদের ।
তীব্র গরমে বিক্রেতারা নাজেহাল।আরও পড়ুন:
একটু আরামতাপপ্রবাহ রুখতে হাতপাখা , টেবিল ফ্যান ,ছাতা , আর ভেজা কাপড়ে মোড়া জলের বোতলকেই ভরসা করেন ক্রেতা-বিক্রেতারা । রাস্তাঘাট প্রায় জনশূন্য বলা চলে।
আরও পড়ুন:
কাজের ফাঁকে একটু গলা ভিজিয়ে তেষ্টা নিবারণতবে নিত্য কাজের প্রয়োজনে যে সকল মানুষকে অনিবার্য রাস্তায় বেরোতে হয় তাদের জন্য এগিয়ে আসেন বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এবং সহমর্মী মানুষেরা।
কলকাতা পুলিশকেও দেখা যাবে এক বিশেষ ভূমিকায়।আরও পড়ুন:
শূনশান রাস্তাশিয়ালদহ ট্রাফিক গার্ডের এক অফিসারকে দেখা গেল পথচারীদের ঠান্ডা জল খাইয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করতে। তার এই উদ্যোগকে আরও দৃঢ় করতে এগিয়ে আসেন আরও বেশ কিছু পুলিশকর্মীরা। তারা পথচারীদের নিয়মিত জলপানের সচেতনতা বার্তাও দেন।