০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচার কাণ্ডে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

পুবের কলম প্রতিবেদক: আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। কয়লাপাচার কান্ডের সঙ্গে জড়িত থাকায় চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে।

অনুপ মাজি ওরফে লালা, বিকাশ মিশ্র ছাড়াও ৮ জন ইসিএল অফিসার, ৪ জন কয়লা মাফিয়ার। এই চারজন কয়লা মাফিয়া হলেন  জয়দেব মণ্ডল, নারায়ণ খারকা ওরফে নারায়ণ নন্দ, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি।

আরও পড়ুন: বালি ও কয়লা পাচার কাণ্ডে ইডির মেগা তল্লাশি: বাংলা ও দিল্লিতে একযোগে হানা

এছাড়াও ১০ জন কোম্পানি ডিরেক্টর, ১৫ জন কয়লা কারবারির নাম রয়েছে চার্জশিটে। বিনয় মিশ্র ও রত্নেশ বর্মার (দুজনেই পলাতক) নামেও চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

তবে সিবিআই চার্জশিট দিলেও, কয়লা পাচার কাণ্ডে এখনও পর্যন্ত চার্জশিট দেয়নি সিআইডি। কয়লা কাণ্ডে সিবিআইয়ের সমান্তরাল তদন্ত চালালেও এখনও পর্যন্ত ৩০-এর বেশি মামলার দায়ের হয়েছে। ইসিএলের তরফে কয়লা চুরি-দুর্নীতি-সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। প্রথমে ৩টি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তারা।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচার কাণ্ডে ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার