পুবের কলম প্রতিবেদক : বাংলাকে নানাভাবে বঞ্চিত করার, রাখার ধারা এই প্রথম নয়। বছরের বিভিন্ন সময়ে বার বার প্রশ্ন তোলা হয় এই বঞ্চনার। বৃহস্পতিবার ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলল রাজ্য। শুধুমাত্র প্রকল্পের নাম বদলের জেরে ‘বাংলার মাতৃ প্রকল্পে’ টাকা পাওয়া যাচ্ছে না এবার অভিযোগ উঠল। গত দু’ বছরে প্রায় ৮-৯ লক্ষ মা ৯০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার বিধানসভায় স্বাস্থ্য বাজেট পেশের সময় এই অভিযোগ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আরও পড়ুন:
কোনও মহিলা প্রথমবার সস্তান সম্ভাবা হলেই তাঁদের তিন ধাপে ‘বাংলা মাতৃপ্রকল্পে’ মোট ৫ হাজার টাকা দেওয়া হয়। আর এ কথা ঘোষণা করে রাজ্য সরকার। অন্তঃসত্ত্বার আধার কার্ড-সহ নিজস্ব ব্যাংক আকাউন্ট থাকলেই তিন কিস্তিতে সব মিলিয়ে মোট ৫ হাজার টাকা পাওয়ার কথা। এই প্রকল্পের সুবিধা নিতে অন্তঃসত্ত্বা অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করতে হয়।
নাম নথিভুক্ত করার কয়েক সপ্তাহ পরই প্রথম কিস্তিতে ১ হাজার টাকা দেওয়া হয়।আরও পড়ুন:
এরপর শিশু জন্মানোর ১৪ সপ্তাহ পর নবজাতকের দ্বিতীয় কিস্তির ২ হাজার টাকা নতুন মায়েদের দেওয়া হয়। শিশু জন্মানোর ৬ মাস পর শেষ কিস্তিতে ২ হাজার টাকা পান নতুন মায়েরা। শুধুমাত্র তাঁদের আধার কার্ড ও মায়ের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। নবজাতক শিশু ও তার মায়ের যাতে খাওয়াদাওয়ার ক্ষেত্রে আর্থিক সংকট তৈরি না হয়, সে কারণেই এই প্রকল্প চালু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুন:
এদিন বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গুজরাটের অনুকরণে কেন্দ্র এই প্রকল্পটির নাম দেয় ‘প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা। এই রাজ্যে ‘বাংলা মাতৃপ্রকল্প’ নাম দেওয়া হয়। শুধুমাত্র তার জেরে ওই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পের নাম বদলে সমস্যা কোথায়? মন্ত্রী বলেন, এটা আসলে গভীরতম ষড়যন্ত্র। বাংলার মেধাকে হত্যা করার জন্য এই চক্রান্ত কেন্দ্রের।
আরও পড়ুন: