দেবশ্রী মজুমদার, লাভপুর: মিরাটিবাসীর কাছে আকর্ষণের কেন্দ্র ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর চণ্ডীপাঠ আজ মিরাটিবাসীর কাছে নস্টালজিয়া এনে দেয়। তাই  মিরাটি মুখার্জি বাড়ির দুর্গাপুজো খুঁজছে তার আদরের পল্টুকেই!

১২৬ তম বর্ষে পা দিল এই তিন পুরুষের এই পুজো। মিরাটির মুখার্জি বাড়িতে চপার ও বিভিন্ন লাল বাতির গাড়ির সাইরেন গ্রামে আওয়াজ শোনা যেত।

সেব এখন অতীত  গ্রামের বাসিন্দাদের কাছে।

পাঁচটি বছর গ্রামের প্রণব মুখোপাধ্যায়ের আগমনের জন্য নিরাপত্তা থাকতো আঁটোসাটো।  পুজোর রাতে গ্রামের অন্যান্য প্রান্তে অবাধে প্রতিমা দর্শন ও যাত্রা পালা হত।

প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন,  তারকনাথ মুখোপাধ্যায়ের স্রষ্টা এই পুজোর।

বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছে দেবী উমা।

২ বছর ধরে চণ্ডীপাঠ সে ভাবে হয় না।  আমি বংশের সে দায়িত্ব ভার পেয়েছি। তবে বাবার মতো দক্ষতা অর্জন করতে পারিনি তাই হয়ে ওঠে না চণ্ডীপাঠ।

তবে আমার পিতা ও প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় চলে যাওয়ার পর এই চণ্ডীপাঠ শোনা যাচ্ছে না।

৩১ অগাস্ট ২০২১ দেশবাসী যেমন রাষ্ট্রপতিকে হারায়, সেই সঙ্গে মিরাটি দশভূজার চণ্ডীপাঠ আর শুনতে পাওয়া যায়  না।