পুবের কলম, ওয়েবডেস্কঃ : সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩। দেশ-বিদেশ সব জায়গা থেকে শুভেচ্ছা পেয়েছে ভারত। চন্দ্রযান-৩ -এর সফট ল্যান্ডিং সরাসরি সম্প্রচার করেছিল ইসরো। মানুষ সেই ঐতিহাসিকক্ষণকে দেখার জন্য উদগ্রীব ছিল।
জানা গেল, সেই মুহূর্তে সাক্ষী ছিলেন কয়েক লক্ষ মানুষ। চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমিং দেখেছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ। ইউটিউবের সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিম হিসাবে নজির গড়েছে চন্দ্রযানের সেই ভিডিও। ইসরোকে এমনটাই জানিয়েছেন ইউটিউবের প্রধান নীল মোহন।আরও পড়ুন:
এক কথায় চন্দ্রযানের এই কৃতিত্ব অনবদ্য বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত। সফলভাবে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান ৩। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে ট্যুইট করে ইউটিউবের প্রধান নীল মোহন জানান, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিম দেখেছেন অন্তত ৮০ লক্ষ মানুষ। ইউটিউবের ইতিহাসে এর আগে এত মানুষের লাইভ স্ট্রিমের ভিডিও দেখার ঘটনা নেই। ইসরোর সমস্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন নীল মোহন।