পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় স্টেট ব্যাঙ্ক এটিএম থেকে নগদ তোলার পদ্ধতিতে বদল এনেছে। এসবিআই এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে এখন থেকে চালু হতে চলেছে ওটিপি সার্ভিস। গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যাঙ্ক এই পরিবর্তন করেছে বলে জানা গিয়েছে। এসবিআই শীঘ্রই এটিএমে নয়া নিয়ম চালু করতে চলেছে। এই নিয়ম অনুমোদিত লেনদেনের বিরুদ্ধে একটি অতিরিক্ত সুরক্ষা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
ব্যাঙ্কের মতে, লেনদেন সম্পূর্ণ করার সময় ব্যাঙ্ক এটিএম থেকে নগদ তোলার সময় ওটিপি শেয়ার করতে হবে। যাতে এটিএম ব্যবহারকারী সঠিক ব্যবহাকারী কিনা তা নিশ্চিত করা যায়। ওটিপি একটি সিস্টেম জেনারেটেড চার অঙ্কের সংখ্যা যা গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠাবে। এই ওটিপি নগদ তোলার প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এবং কেবল একটি লেনদেনের ক্ষেত্রেই বৈধ হবে। এসবিআই-এর পক্ষে জানানো হয়েছে বাড়তে থাকা প্রতারণা এবং সাইবার ক্রাইম থেকে প্রকৃত গ্রাহকদের রক্ষা করতেই এই পদ্ধতি চালু করতে চলেছে।
তবে ১০ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রেই এই পদ্ধতি চালু হয়েছে। এসবিআই এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে ডেবিট কার্ড এবং মোবাইল ফোন জরুরি। গ্রাহক একবার ডেবিট কার্ড প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে নগদ টাকা নির্গত হওয়ার সময় পিন নম্বর দিলেই ফোনে ওটিপি চাওয়া হবে।আরও পড়ুন:
দেশের লোন দানকারী সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই ১ জানুয়ারি, ২০২০ থেকে ওটিপির মাধ্যমে নগদ তোলার পদ্ধতি শুরু করে। আপনার ব্যাঙ্কে নিবন্ধীকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যম ওটিপি আসবে।
এরপর ওটিপি এটিএম স্ক্রিনে লেখার পরই বৈধ ওটিপির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ হবে।আরও পড়ুন:
এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার সঙ্গে রাখতে হবে নিবন্ধিত মোবাইল ও ডেবিট কার্ড। ডেবিট কার্ড এটিএম-এ দিতে হবে। আর এর পর নগদ টাকার পরিমাণ ১০ হাজার বা তার বেশি হলে গ্রাহকের মোবাইলে একটি পিন নম্বর আসবে। এসএমএস-এর মধ্য দিয়ে গ্রাহকের নিবন্ধিত মোবাইলে ওই পিন নম্বর আসবে। এটিএম স্ক্রিনে ওটিপি নম্বরটি লিখতে হবে। বৈধ ওটিপি দিলে তবেই লেনদেনটি সম্পূর্ণ হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন: