দান্তেওয়াদা, ২ ডিসেম্বর: ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণের আহত দুই সেনা জওয়ান। শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বিস্ফোরণের দুই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান আহত হয়েছেন। নকশালবাদীদের লুকিয়ে রাখা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
সিআরপিএফের আধিকারিক জানিয়েছেন, নকশালবাদীরা বারসুর থানার ইন্দ্রাবতী নদীর উপর একটি সেতুতে আইইডি লুকিয়ে রেখেছিলেন।
সেই আইইডি খোঁজ পেয়ে সেটি নিষ্ক্রিয় করছিলেন জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। তাতে দুজন সেনা আহত হন। তাদের চিকিৎসার জন্য রায়পুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।