পুবের কলম, ওয়েবডেস্ক: কার্শিয়ঙে সরকারি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সড়ক সেতু প্রকল্পের উদ্বোধন। সাতদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী।

  • কার্শিয়ঙে  ১ হাজার ২০০ জনকে পাট্টা
  • আরও পাট্টা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে
  • ২৪ হাজার কোটি টাকার লগ্নি করা হচ্ছে উত্তরবঙ্গে
  • তিস্তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য
  • বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে কৃষকদের'
  • পাহাড়ে আমাদের সঙ্গে রক্তে সম্পর্ক তৈরি হয়েছে
  • দার্জিলিং, কালিম্পং আই টি সেক্টর হবে
  • বাড়বে জিটিএ কর্মীদের বেতন, বেতন কাঠামো সংশোধন
  • পাহাড়ের উন্নয়নে জিটিএ কে ৭৫ কোটি টাকা
  • দার্জিলিং -কালিম্পকে অ্যাড হক কমিটি
  • পাহাড়ে ৫৯০ শিক্ষকের শূন্যপদ পূরণ হবে
  • পাহাড়েও হবে আইটি হাব
  • কালিম্পকে ৬২ হাজারের বেশি বাড়িতে পানীয়  জল পৌঁছনোর লক্ষ্য
  • আমি চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক, কিছু লোকজন পাহাড়ে সমস্যা তৈরি করে
  • কেউ কেউ ৫ বছর ছাড়া গন্ডগোল করে, উন্নয়ন থমকে যায়
  • শান্তি বজায় থাকুক, পাহাড়ে লগ্নি করুন শিল্পপতিরা