পুবের কলম, ওয়েবডেস্ক: বর্ধমানে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর গাড়ি, মাথায় আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। সভা শেষে হেলিকপ্টারে করে ফেরার কথা ছিল তার। কিন্তু আবহাওয়ার খারাপের জন্য তিনি গাড়িতে করে কলকাতা ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি জিটি রোডে ওঠার সময়ে চালক আচমকা জোরে ব্রেক কষেন।
তাতে মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। তবে খুব জোরে আঘাত লাগেনি বলেই দাবি করেছে পুলিশ।আরও পড়ুন:
বার বার শরীরে বিভিন্ন কারণে আঘাত লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ২৭ জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন তিনি। সেদিন ক্রান্তির সভা থেকে হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর।
কিন্তু কপ্টার উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যে তা দুর্যোগের কবলে পড়ে। ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের পর কপ্টারে সিঁড়ি পর্যন্ত লাগানোর সুবিধা ছিল না। তাই মুখ্যমন্ত্রী কপ্টার থেকে লাফিয়ে নামার সময়ে চোট পান। উত্তরবঙ্গে চোট পাওয়ার পর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। তার পর ডাক্তররা পরামর্শ দেন, তিনি যেন নিয়ন্ত্রিত চলাফেরা করেন। খুব বেশি হাঁটাহাটি করা যাবে না।আরও পড়ুন:
একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রার্থী হয়ে প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: