উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর :বাড়ির পাশের পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নেউতলা এলাকায়। মৃত শিশুর নাম মুজাহিদ গাজি। বয়স মাত্র ১ বছর ৪ মাস। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জামিনুজামান গাজির শিশুপুত্র মুজাহিদ বাড়ির আশপাশে খেলছিল। খেলতে খেলতেই কোনওভাবে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত পুকুরে জাল ফেলে তল্লাশি চালালে শিশুটির দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। শিশুটিকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে শিশুটির দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। এত ছোট শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।বাড়ির পাশের পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু শিশুর, শোকের ছায়া জয়নগরে
আসলাম হোসেন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৬, ২৩:২৩
আরও খবর
আলিপুর ট্রেজারি–১-এ ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারাভিযান উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শন
ভুটানে হিমবাহ হ্রদ ফেটে বিপর্যয়ের আশঙ্কা, উত্তরবঙ্গ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
একই পরিবারের তিনজনের মৃত্যু, ঘর থেকে মিলল সুইসাইড নোট
চুরি করে মদ, সঙ্গে কিশমিশ-খেজুর! পুকুরপাড়ে ‘পার্টি’ সেরে উধাও চোরের দল
মায়ের ডাকের কাছে হার মানল প্রবাসের টান! ছটপুজোয় বাড়ি ফিরতে বেতনের সব টাকা খরচ করলেন পরিযায়ী শ্রমিক
মায়ের ডাকের কাছে হার মানল প্রবাসের টান! ছটপুজোয় বাড়ি ফিরতে বেতনের সব টাকা খরচ করলেন পরিযায়ী শ্রমিক
গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলে কুলতলিতে গ্রেফতার এক
গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলে কুলতলিতে গ্রেফতার এক
ঘূর্ণিঝড় অর্নবের আশঙ্কায় সতর্ক কুলতলি, চালু একাধিক কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় অর্নবের আশঙ্কায় সতর্ক কুলতলি, চালু একাধিক কন্ট্রোল রুম
ডাব চুরি করতে গিয়ে বিপত্তি, চার ঘণ্টা নারকেল গাছের মাথায় যুবক
ডাব চুরি করতে গিয়ে বিপত্তি, চার ঘণ্টা নারকেল গাছের মাথায় যুবক
দীর্ঘদিন পর বরফ গলার ইঙ্গিত, এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত
দীর্ঘদিন পর বরফ গলার ইঙ্গিত, এসসিও সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত
সর্বাধিক পাঠিত
নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, বুধবার অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কা, প্রভাব পড়ার সম্ভাবনা ওড়িশা ও বাংলায়
গাইঘাটা গণধর্ষণ ও খুনের মূল অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার
চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত ১৭
চোরবাগান বিপর্যয় থেকে শিক্ষা: পুজো মণ্ডপে বাতিল ভিআইপি লাইন, আড়ম্বরহীন রাজ্যের বিজয়া সম্মিলনী
চোরবাগান বিপর্যয় থেকে শিক্ষা: পুজো মণ্ডপে বাতিল ভিআইপি লাইন, আড়ম্বরহীন রাজ্যের বিজয়া সম্মিলনী
শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি, মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া বদলের পূর্বাভাস
শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি, মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়া বদলের পূর্বাভাস
ডাব চুরি করতে গিয়ে বিপত্তি, চার ঘণ্টা নারকেল গাছের মাথায় যুবক
ডাব চুরি করতে গিয়ে বিপত্তি, চার ঘণ্টা নারকেল গাছের মাথায় যুবক
এনআরএস হাসপাতালে ইন্টার্নশিপের ডিউটি কেনাবেচা! হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে তোলপাড়
এনআরএস হাসপাতালে ইন্টার্নশিপের ডিউটি কেনাবেচা! হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে তোলপাড়
দলিত ছাত্র সাহিলের মৃত্যুর বিচার চেয়ে মোমবাতি মিছিলেও পুলিশের বাধা, আটক ২৫