পুবের কলম ওয়েবডেস্ক:  জম্মু- কাশ্মীরে শুরু হয়ে গেল কঠিন শীতের মরসুম। উপত্যকার মানুষরা এই সময়টাকে বলেন “ চিল্লা-ই-কালান”  টানা ৪০ দিন  ধরে শৈত্যপ্রবাহ এবং হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকলে সেই পর্যায়কে বলা হয় “ চিল্লা-ই-কালান।”   বেশিরভাগ সময়  তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেকটাই নীচে। কঠিন এই সময় পার করার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নেন উপত্যকার মানুষ।

সংগ্রহ করে  রাখা হয় জ্বালানী ও খাদ্য।

বুধবার পহেলগাঁও সহ গুলমার্গ, বারামুল্লা একাধিক জেলায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে ছিল। পহেলগাঁওতে তাপমাত্রা ছিল মাইনাস ৬.২  ডিগ্রী সেলসিয়াস, গুলমার্গে ছিল মাইনাস ৪.২ ডিগ্রী সেলসিয়াস,  কোকেরনাগে মাইনাস ২ ডিগ্রী সেলসিয়াস। শ্রীনগরেও  তাপমাত্রা ছিল  মাইনাস ৪ ডিগ্রীর তলায়।

ইতিমধ্যেই  বরফে পরিনত হয়েছে ডাল লেক। এই সময় স্কিপ্রেমীদের জন্য বরফ ঢাকা গুলমার্গ হয়ে ওঠে অন্যতম আকর্ষণ। এই “ চিল্লা- ই –কালান শেষ হয় সাধারণত ৩০ জানুয়ারি। এরপর শুরু হয় ছোট শীত বা চিল্লা –ই –খুর্দ  এই সময় স্থায়ী হয় প্রায় ২০দিন। এরপর শুরু হয় বাচ্চা শীত চিল্লা- ই- বাচ্চা। কঠিন সময় পার করে ফের ছন্দে ফেরে উপত্যকার জীবন।