পুবের কলম ওয়েব ডেস্ক : দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে জড়াল চিন ও আমেরিকা। সোমবার বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের পাশে একটি মার্কিন রণতরীকে তাড়া করে চিনা নৌবহর বলে দাবি করেছে বেজিং। অন্যদিকে চিনের দাবি, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ‘USS Benfold’ নামের মার্কিন যুদ্ধজাহাজ। কমিউনিস্ট দেশটির সেনবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সাদার্ন থিয়েটার কমান্ডের বক্তব্য, দক্ষিণ চিন সাগরে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে আমেরিকা।
এমন ‘আগ্রাসী কার্যকলাপ’ থেকে আমেরিকাকে বিরত থাকার আবেদন জানিয়েছে চিনা ফৌজ। এদিকে, এই ঘটনায় পালটা বিবৃতি জারি করেছে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহর । তারা জানিয়েছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সাগরে চলাচলের অধিকার মোতাবেক রণতরীটি টহল দিয়েছে। সাগরে আন্তর্জাতিক জলসীমায় যাতায়াতের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে চিন-আমেরিকা
সুস্মিতা
প্রকাশিত:
১২ জুলাই ২০২১, ১৪:০৯
আরও খবর
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার এখন ইলন মাস্ক
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর