পুবের কলম,ওয়েবডেস্কঃ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মেরে শ্রীঘরে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌর! নেটপাড়ায় সমালোচনার ঝড়। সিংহভাগ নেটবাসিন্দাই কুলবিন্দরের হয়ে সুর চড়িয়েছেন। ঘটনায় হস্তক্ষেপ করেছেন মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। নিন্দার ঝড় উঠেছে রেখা শর্মার ভূমিকা নিয়েও।
যদিও জাওয়ানের গ্রেফতারির খবর অস্বীকার করেছে মহালি থানা।আরও পড়ুন:
এ বার তাঁর সমর্থনেই পথে নামছেন কৃষকেরা। আগামী ৯ জুন একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন কৃষকেরা। প্রসঙ্গত, চণ্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে। এবিষয়ে কৌরের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা।
তাঁর নিজের মা একজন কৃষক। কতটা কষ্ট করে তখন বিক্ষোভে শামিল হয়েছিল আমি জানি। আমার মা’কে রক্তজল এক করতে দেখেছি। অথচ উনি একদিন বলেন, ১০০ টাকার বিনিময়ে কৃষকরা বিক্ষোভে শামিল হয়েছে। আমি একজন মেয়ে হয়ে মায়ের বিরুদ্ধে বলা কথা সহ্য করতে পারেনি। কৃষকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করেই তিনি কঙ্গনাকে চড় মেরেছেন। তৎক্ষণাৎ স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় কুলবিন্দরের বিরুদ্ধে। এদিকে কর্মস্থলেও তাঁকে বরখাস্ত করা হয়।আরও পড়ুন:
সম্মিলিত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চার তরফে শুক্রবার জানানো হয়, তারা কুলবিন্দরের সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছে। সম্মিলিত কিষাণ মোর্চার এক নেতা বলেন, ‘‘আমরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। কৌর এর সঙ্গে যাতে কোনও অবিচার না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। উল্লেখ্য, কনস্টেবলের ভাই শের সিংও একজন কৃষক নেতা এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সেক্রেটারি।
আরও পড়ুন: