২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি অভিষেকের

নয়াদিল্লি, ২০ মার্চ: সুপ্রিম স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সামনেই লোকসভা নির্বাচন। মনে করা হচ্ছে, ভোটের আগে ফের অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই।

আরও পড়ুন: SIR মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ, জেলা বিচারকদের হাতে সিদ্ধান্তের ভার

অন্যদিকে, অতীতে কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বারবার দিল্লিতে তলবের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর আগেও শীর্ষ আদালত জানিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ করা যাবে না। স্বাভাবিকভাবেই বুধবারের সুপ্রিম নির্দেশ বড় স্বস্তি দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন: ‘বাবরি মসজিদ’ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: মণিপুর সহিংসতা: সিবিআই-কে দুই সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচার মামলায় সুপ্রিম স্বস্তি অভিষেকের

আপডেট : ২০ মার্চ ২০২৪, বুধবার