পুবের কলম প্রতিবেদক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের রায় ঘোষণা করেছে শিয়ালদহ কোর্ট। এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নাগরিক সমাজ থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় একেবারেই খুশি নন, বরং আশাহত। প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের ভূমিকা নিয়েও। সোমবার রায় ঘোষণার পরে মালদার সভায় তিনি বলেন, আমাদের হাত থেকে ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে গেল।
আগেই বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে কেসটা দিন আপত্তি নেই। কিন্তু আমরা চাই বিচার হোক। মমতা বলেন এই নরপিশাচদের চরম শাস্তি চাই। ফাঁসির দাবিতে আমরাও পথে নেমেছিলাম। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই প্রসঙ্গে কুলতলি, জয়গাঁ, গুড়াপের ঘটনায় মৃত্যুদণ্ড ঘোষণার কথা মনে করিয়ে রাজ্যের পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। যেখানে ৫০ থেকে ৫৪ দিনের মধ্যেই সাজা ঘোষণা হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে (আর জি কর) সাজা ঘোষণা করতে ১৬৪ দিন লেগে গেল। সোমবার জেলা সফরে যাওয়ার আগেই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি তো ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। অনেকেই অপরাধীর ফাঁসির জন্য আন্দোলন করেছে। রাজ্যে বেশ কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই ক্ষেত্রে কী সাজা ঘোষণা হবে, তা নির্ভর করবে, কীভাবে মামলা সাজানো হবে তার ওপর। সোমবার মুর্শিদাবাদের সভা সেরে মালদহে গিয়ে অপরাধের সাজা শুনে হতাশ হলেন মুখ্যমন্ত্রী। বললেন, কী জানি কীভাবে মামলা সাজানো হল। তবে আমি প্রথম দিন থেকে ফাঁসির দাবি জানিয়েছিলাম এখনও তাই করছি। এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত।‘ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’ আরজিকর রায় প্রসঙ্গে আশাহত মুখ্যমন্ত্রী
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৪:৪০
আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯