পুবের কলম ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার তীব্রতর হতে আর খুব বেশি দেরি নেই। ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঝড় তীব্রতর হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি হওয়া ওই সাইক্লোন ক্রমশ উত্তরের দিকে এগিয়ে গিয়েছে। শুক্রবার মধ্যরাতে তার অবস্থান ছিল গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে, মুম্বই থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে সাইক্লোনের প্রভাবে। বেশ কয়েকটি সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, তীব্র আকার নিয়ে ওই ঝড় আগামী ২৪ ঘণ্টা ধরে ক্রমশ উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। পরবর্তী তিনদিনে সেটি এগোবে উত্তর-উত্তর পশ্চিম দিকে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ঝড়ের চেহারা যত ভয়ঙ্কর হবে, ততই ফুঁসবে সমুদ্র। ইতিমধ্যেই তিথল ও ভালসাদের মতো সমুদ্র সৈকতগুলিতে সমুদ্রের ঢেউ বলে দিচ্ছে, বিপর্যয় আসন্ন। ওই সৈকতগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী ১৪ জুন পর্যন্ত।