পুবের কলম, ওয়েবডেস্ক: মুখে বামপন্থা এবং হাতে লালঝাণ্ডা থাকলেও বর্তমান সিপিএম নেতৃত্বের লক্ষ্য যেনতেন প্রকারে ভোট ময়দানে সাফল্য। সাম্প্রতিক কালে দেখা গেছে একাধিকবার বন্ধু বদলের নজির তৈরি করেছে তারা। এ রাজ্যে কখনও আইএসএফ তো কখনও কংগ্রেস। ভোট অঙ্কের হিসাব কষে সুযোগ বুঝে এরতার হাত ধরে করে দলীয় সমর্থকদের কাছেই আস্থা হারাচ্ছে সিপিএম।
আরও পড়ুন:
এই অবস্থায় লোকসভা ভোটের মরসুমে নেতা কর্মীদের উৎসাহিত করতে এআই পদ্ধতি ব্যবহার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক দু'মিনিটের বার্তা প্রচার করে সিপিএম।
আরও পড়ুন:
প্রযুক্তি ব্যবহারের দিক থেকে এক সময় সিপিএম পরিচালিত বামফ্রন্ট নাকচ করলেও বর্তমান সময়ে জনভিত্তি হারিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতেই ভরসা রাখছে তারা। তাই কৃত্রিম উপায়ে অসুস্থ শয্যাশায়ী বুদ্ধবাবুর স্মৃতি উস্কে দিয়ে তরুণ কর্মীদের আবেগকে কাজে লাগাতেই এই উদ্যোগ নিয়েছিল। যে ভিডিওতে দেখা যাচ্ছে, অবিকল বুদ্ধদেব ভট্টাচার্যের মতো গলা!
উচ্চারণ ভঙ্গি, কথা বলার ধরণ পুরোটাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো।আরও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় শোনা যাচ্ছে ভোটের আগে সন্দেশখালি নির্বাচনী বন্ড সমস্ত কিছু নিয়ে বক্তব্য দিতে। এই ভিডিও বার্তা যেখানে একযোগে বুদ্ধবাবু আক্রমণ করছেন তৃণমূল ও বিজেপিকে।
আরও পড়ুন:
ঐতিহাসিক ভুলের উত্তরাধিকারী সিপিএমের মস্তিষ্কপ্রসূত অভিনব এই প্রচার ধাক্কা খেল নির্বাচন কমিশনের নির্দেশে। কমিশন প্রতিটি রাজনৈতিক দলগুলিকে সামজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখতে সচেতন করেছে। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফেক কনটেন্ট সরানোর নির্দেশও দিয়েছে।