পুবের কলম ওয়েব ডেস্কঃ কঙ্গোর রাজধানী কিনশাসায় রাতভর প্রবল বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যায় ১২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিগত কয়েক বছরের মধ্যে দেশটিতে এমন দুর্যোগ হতে দেখা যায়নি। মঙ্গলবার রাতভর বৃষ্টিতে এমন বিপর্যয় ঘটে।
আরও পড়ুন:
জানা গেছে, রাতভর বর্ষণে প্রায় দেড় কোটি জনসংখ্যার নগরী কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান পথগুলো কয়েক ঘণ্টা ধরে পানিতে ডুবে ছিল এবং গুরুত্বপূর্ণ একটি সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী জিন-মিচেল সামা লুকোনডের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রাণহানির ঘটনায় সরকার বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। নগরীর পুলিশ প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো বলেন, নিহতদের বেশির ভাগই পাহাড়ি এলাকার বাসিন্দা।