পুবের কলম ওয়েবডেস্কঃসারা বিশ্বকে স্বস্তি দিয়ে কিছুটা কমেছিল ওমিক্রনের দাপট। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলনা ইজরাইলে সন্ধান মিলল করোনার নয়া ভ্যারিয়েন্টের।
আরও পড়ুন:
বুধবার ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিজান হরোউইজ জানান, কিছুদিন আগেই ইজরায়েলে আসেন দু জন বিদেশী।সেই যাত্রীদের পরীক্ষা করেই এই নয়া ভ্যারিয়ন্টের সন্ধান মিলেছে।
নয়া সংক্রন ফ্লোরোনা, এর কথা প্রথম এর শোনা গেল ইজরায়েলে। এক অন্তঃসত্ত্বা তরুণীর শরীরে ধরা পড়েছে একই সঙ্গে দু’টি ভাইরাসের সংক্রমণ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও করোনাভাইরাস। সংক্ষেপে যাকে বলা হচ্ছে ফ্লোরোনা।
আরও পড়ুন:
এতে যে শুধু রোগ প্রতিরোধ কমে যায়, তা-ই নয়। একইসঙ্গে সম্ভাবনা বেড়ে যায় নিউমোনিয়া, মায়োকারডিটিস ইত্যাদি মারণ রোগের। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বিশেষজ্ঞদের কথায় ইনফ্লুয়েঞ্জা এবং করোনার জোড়া ফলা আরও বেশি করে মানবদেহের ক্ষতই করছে। রোগ প্রতিরোধ ক্ষমতা তলানিতে এসে ঠেকছে।
আরও পড়ুন:
জ্বর, মাথাব্যাথা , পেশিতে ব্যাথার মত উপসর্গ দেখা যাচ্ছে আক্রান্তদের।
আরও পড়ুন: