পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। মঙ্গলবার সকালে ডেরেক ও' ব্রায়েন নিজেই ট্যুইট করে এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, গত তিন দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের যদি কোনও উপসর্গ থাকে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে।

মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ ট্যুইট করে ডেরেক  ও' ব্রায়েন লেখেন, ‘আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে আছি।

যদি গত তিন দিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তার অবিমম্বে নিজেদের পরীক্ষা করিয়ে নিন। অতি সতর্ক থেকেও করোনা আক্রান্ত হলাম।’

লোকসভা ও রাজ্যসভার সকল সাংসদদেরই করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদকে কখনই প্রকাশ্যে মাস্ক ছাড়া দেখাও যায়নি। তার পরেও আক্রান্ত হলেন তিনি। কোভিড বিধিনিষেধ মেনে চলার পরেও আক্রান্তের খবর ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে।