আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সকাল ৮ টা থেকে শুরু হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব,মণিপুর এবং গোয়ার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল প্রকাশ হবে আজ৷ উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ এই রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় এক দফায় এবং মণিপুরে দুই দফায় ভোটগ্রহণ হয়।
আরও পড়ুন:
বুথফেরত সমীক্ষার ফলাফল কতটা মিলবে, পঞ্জাবে কি আদৌও কংগ্রেস পারবে ক্ষমতা ধরে রাখতে।
নাকি সেখানে আপ ঝড় দেখা যাবে। দিল্লির বাইরে কি তাহলে এবার কেজরির দলকে দেখা যাবে।আরও পড়ুন:
বিজেপির কাছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ধরে রাখা যেমন প্রেস্টিজ ফাইট,তৃণমূল কি করবে গোয়ায়? আসবে কি ঘাসফুলের দখলে একটাও আসন। আক্ষরিক অর্থেই ২০২৪ এর একটা প্রতিচ্ছবি আজ মিলবে পাঁচ রাজ্যের ফলাফলে।
আরও পড়ুন: