পুবের কলম, ওয়েবডেস্কঃ গ্রুপ-ডি পদে নিয়োগে দুর্নীতির মামলায় ফের ফের হাইকোর্টের চরম রোষের মুখে স্কুল সার্ভিস কমিশন। সোমবার শুনানি চলাকালীন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনার সঙ্গে যেহেতু রাজ্যের সম্পর্ক রয়েছে, তাই রাজ্যের কোনও সংস্থা দিয়ে তদন্ত করানো যাবে না। ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন এই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন আদালতে আবেদন করে সিবিআই ছাড়া রাজ্যের যে কোনও তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করা হোক। এই মামলায় শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের কর্মী নিয়োগ মামলায় সিবিআই তদন্ত ছাড়া কোনও উপায় নেই।

Advertisement