যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে অংশ নিতে কেন্দ্রীয় কমিটির নির্ধারিত বৈঠক বাতিল করল সিপিআই(এম)। শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল, শনিবার, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্যরা যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে অংশ নেবেন।
আরও পড়ুন:
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বাতিলের দাবিতে দেশজুড়ে যে আন্দোলন চলছে, সিপিআই(এম) তার অন্যতম শরিক। এই আন্দোলনে সংহতি জানাতে দলের শীর্ষ নেতৃত্বও আগামীকাল কর্মসূচিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।