তামিলনাড়ু, অসম ও পুদুচেরির উপনির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই একাধিক রাজনৈতিক সমীকরণে বদল দেখা গেল। তামিলনাড়ুর দুই বিধানসভা আসন মাদুরানতাকম ও ধারাপুরমে জয় পেয়েছে মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে। অন্যদিকে, অসমের নগাঁও লোকসভা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। পুদুচেরির থাট্টানচাভাড়ি আসনেও জিতেছে শাসকদল এআইএনআরসি।
আরও পড়ুন:
তামিলনাড়ুর দুই আসনেই পাঁচ মাস আগে জয়ী হয়েছিল এআইএডিএমকে। উপনির্বাচনে সেই আসন দু’টি টিভিকে-র দখলে যাওয়ায় মুখ্যমন্ত্রী বিজয়ের দলের শক্তি আরও বাড়ল। দুই আসনেই তৃতীয় স্থানে নেমে গিয়েছে এআইএডিএমকে। অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে এককভাবে লড়াই করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিএমকে।
ফলে এই ফলাফল দলটির কাছে কিছুটা স্বস্তির কারণ হতে পারে।আরও পড়ুন:
পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা আসনে এআইএনআরসি প্রার্থী অশোক আনন্দ কংগ্রেসের ই বিনয়াগমকে ৮,৪০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
আরও পড়ুন:
অন্যদিকে, অসমের নগাঁও লোকসভা আসনে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইএএস অফিসার দেবাশিস শর্মা। দেড় লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
গত লোকসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ। পরে তিনি ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী শিবমণি বরা তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল।আরও পড়ুন:
উল্লেখ্য, তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে ১০৭টি আসনে জিতেছিল টিভিকে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় কংগ্রেস, বাম ও অন্যান্য দলের সমর্থনে সরকার গঠন করেন বিজয়। উপনির্বাচনে আরও দুই আসনে জয়ের ফলে রাজ্য রাজনীতিতে টিভিকে-র অবস্থান আরও মজবুত হল।