এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়ছে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশজুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দীপকে। তাঁর দাবি, সরকার যুবসমাজকে ভয় পাচ্ছে। তবে সমস্ত বাধা উপেক্ষা করেই শনিবার যন্তরমন্তরে পৌঁছবেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
দীপকের অভিযোগ, বিক্ষোভে যোগ দিতে দিল্লিগামী যুবক-যুবতীদের আটক করা হচ্ছে এবং বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের গৃহবন্দি রাখা হচ্ছে। অন্যদিকে, আইসা নেত্রী নেহা বোরাও আন্দোলন দমনের অভিযোগ তুলে পিছু না হটার বার্তা দিয়েছেন। তাঁর দাবি, এসআইআর প্রত্যাহার ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে।
আরও পড়ুন:
এদিকে, দিল্লি পুলিশের কড়াকড়ির প্রতিবাদে সরব হয়েছে সিপিএম, সিপিআই-সহ বাম দলগুলি। যৌথ বিবৃতিতে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে পুলিশ-প্রশাসনের ভূমিকার নিন্দা করেছে তারা। ফলে শনিবারের যন্তরমন্তর কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে।