২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“বিহারে রাজত্ব করছে অপরাধীরা, স্মৃতিশক্তি হারিয়েছেন মুখ্যমন্ত্রী”: নীতীশ সরকারকে তীব্র আক্রমণ তেজস্বীর

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রীকে একযোগে বিঁধলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী প্রসাদ যাদব। বুধবার বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রাজ্যে অপরাধীদের মনে আর আইনের কোনও ভয় নেই। প্রতিদিন কোথাও না কোথাও বড়সড় অপরাধের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নির্বিকার।

তেজস্বী যাদবের অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজনৈতিকভাবে এখন এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে প্রশাসনের ওপর তাঁর আর কোনও নিয়ন্ত্রণ নেই। নীতীশের ব্যক্তিগত সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী এখন এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তিনি অনেক কিছুই মনে রাখতে পারছেন না। তিনি তাঁর রাজনৈতিক জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।” তেজস্বীর মতে, নীতীশ কুমারের এই দুর্বলতার সুযোগ নিয়েই অপরাধী চক্র রাজ্যে জাঁকিয়ে বসেছে।

আরও পড়ুন: মায়ের স্মৃতিতে ‘মিনি তাজমহল’ চেন্নাইয়ের আমিরুদ্দিনের

বিহারের রাজনীতির ইতিহাসে নীতীশ কুমার সাধারণত স্বরাষ্ট্র দফতর নিজের হাতেই রাখতেন। কিন্তু বর্তমান সরকারে সেই দায়িত্ব সামলাচ্ছেন তাঁর অন্যতম উপ-মুখ্যমন্ত্রী। এই রদবদল নিয়ে কটাক্ষ করে তেজস্বী বলেন, “আগে নীতীশজি কখনও স্বরাষ্ট্র দফতর অন্য কাউকে দেননি। এখন তিনি এমন একজনকে এই দফতর দিয়েছেন যিনি কেবল বড় বড় কথা বলেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না।”

আরও পড়ুন: মাফিয়া মুক্ত উত্তরপ্রদেশ! পেশাদার অপরাধীরাও ভয় পাচ্ছে এবার, আতিক খুনের ৩ দিন পর মন্তব্য যোগীর

আরও পড়ুন: শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি ভাঙার কাজে যুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন এপিডিআর এর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সংবিধান রক্ষাকারী; এর চেয়ে বড় দেশপ্রেম আর কিছু হতে পারে না: মুহম্মদ দীপকের পাশে রাহুল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“বিহারে রাজত্ব করছে অপরাধীরা, স্মৃতিশক্তি হারিয়েছেন মুখ্যমন্ত্রী”: নীতীশ সরকারকে তীব্র আক্রমণ তেজস্বীর

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার