পুবের কলম, ওয়েবডেস্ক: এক ধবংসের খেলায় নেমেছে ইসরাইল। অবিরাম হানায় চারিদিকে শুধুই লাশের সারি। গত ২৪ ঘণ্টায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত দেড় হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরো ২০ জন। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন।
হামলায় আহত হয়েছেন আরো ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।আরও পড়ুন:
এছাড়া, গত সপ্তাহ থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
আরও পড়ুন:
এদিকে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনের বেশি।
আরও পড়ুন: