পুবের কলম ওয়েবডেস্ক: ২০২১ সালের জনগণনা কার্যত বন্ধ হয়ে গেল দেশে। মঙ্গলবার সংসদে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, কোভিড-১৯ অতিমারির কারণে ২০২১ সালের জনগণনা, জনসংখ্যাপঞ্জি আপডেট-সম্পর্কিত কার্যক্রম আর কোনও নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রায় তিন বছর আগে থেকেই এই জনগণনা শুরু হয়েছে। কিন্তু কোভিডের কারণে মাঝখানে বন্ধ হয়ে যায়।
কোভিডকাল কেটেছে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে জনগণনা কার্যক্রম চালাচ্ছে না মোদি সরকার। চিনকে জনসংখ্যার দিক দিয়ে টেক্কা দিচ্ছে ভারত। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হতে চলেছে ভারতবর্ষ। সেই সময় আদমশুমারিতে এমন স্থগিতকরণের কারণ জানতে কৌতূহলী সাধারণ জনতা।আরও পড়ুন:
দেশের বেশ কিছু লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস করছে কেন্দ্র। এর মধ্যে রাজনৈতিক ছক রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঠিক এই কারণেই জনগণনায় গড়িমসি করছে সরকার। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ জনগণনা।