পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির একাধিক মেট্রো স্টেশনে দেখা গেল খালিস্তানপন্থী গ্রাফিতি। রবিবার পাঁচটির বেশি স্টেশনে দেখা গেছে এ ধরনের জঙ্গিবাদী দেওয়াল লিখন। খোদ রাজধানীর বুকে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পৃথক শিখ রাষ্ট্র দাবি করে খালিস্তানিরা। তাদের জঙ্গি সংগঠনের শিকড় দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে।
সম্প্রতি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।আরও পড়ুন:
এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছেন। এবার ঠিক রাজধানীতেই খালিস্তানি দাপট। মেট্রো স্টেশনের দেওয়ালগুলিতে কালি দিয়ে লেখা ‘দিল্লি বনেগা খালিস্তান’ ও ‘খালিস্তান জিন্দাবাদ।’ ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে বসছে জি-২০ সামিট।
বিশ্বনেতারা সেখানে সমবেত হবেন। ভারত এবার এই মহাসম্মেলনের আয়োজন করছে সভাপতি হিসেবে। এই প্রেক্ষিতে খালিস্তানিদের এই পদক্ষেপ আতঙ্ক ছড়িয়েছে। দিল্লি পুলিশ সূত্রের দাবি,জি-২০ বৈঠকের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই খালিস্তানপন্থী স্লোগান লেখা হয়েছে। পুলিশ গিয়ে সেই স্লোগান মুছে দিয়েছে। তবে জি-২০ সামিটের আগে ফের যে এমন পদক্ষেপ নেওয়া হবে না, তা নিশ্চিত নন গোয়েন্দারা।আরও পড়ুন:
খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ ওই স্লোগান লিখেছে। ওই সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় তেমনটাই দাবি করা হয়েছে। এমনকি ‘শিখস ফর জাস্টিসে’র কর্মীরা দিল্লির বিভিন্ন জায়গায় গোপনে ছদ্মবেশে ছড়িয়ে পড়েছে বলেও খবর। দিল্লির শিবাজী পার্ক থেকে পাঞ্জাবি বাগ স্টেশন পর্যন্ত পাঁচটি স্টেশনে উপস্থিতও ছিলেন তারা। দিল্লি পুলিশ এ নিয়ে আইনি পদক্ষেপও শুরু করেছে। বাড়ছে নিরাপত্তা।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1695684057647153633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1695684057647153633%7Ctwgr%5Ee7714f024c7e3c42250765bc9bcb0d89b04e8d30%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fdelhi-metro-stations-defaced-with-pro-khalistan-slogans-2678658%2F