০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খসড়া ভোটার তালিকায় গরমিল, জীবিত ভোটার ‘মৃত’, বিএলওদের শোকজ, দায় এড়াতে তৎপর কমিশন

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার পর্যন্ত যাঁরা দিব্যি জীবিত, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তাঁরাই হয়ে গেলেন ‘মৃত’! রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—একাধিক জেলায় এমন বিস্ময়কর অভিযোগ সামনে এসেছে। জীবিত ভোটারদের দাবি, এই মারাত্মক ভুলের দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই। যদিও কমিশনের বক্তব্য, ভুল হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) গাফিলতিতে। সেই যুক্তিতেই বুধবার থেকে রাজ্যজুড়ে বিএলও ও সহকারী রিটার্নিং অফিসারদের শোকজ করা শুরু হয়েছে।

কোচবিহার দক্ষিণ বিধানসভার রাজবংশী দম্পতি অশ্বিনী ও শিবানী অধিকারী, দেওয়ানহাটের আলিমান বেওয়া, মাথাভাঙার শোভা বর্মন, কাজিমা খাতুন ও রাহুল হোসেন—সকলেই অভিযোগ করেছেন, তাঁরা জীবিত থাকলেও খসড়া তালিকায় ‘মৃত’। উত্তর দিনাজপুরের চোপড়ায় ষাটোর্ধ্ব মসিরদ্দিনের নামও বাদ পড়েছে মৃত হিসেবে। দক্ষিণবঙ্গেও একই ছবি—পূর্ব বর্ধমানের পূর্ণ সাহা, দক্ষিণ ২৪ পরগনার পিন্টু দাস কিংবা চুঁচুড়ার দেবময় ভট্টাচার্য—সকলেই নথি জমা দিয়েও তালিকায় ‘মৃত’ বা বাদ।

আরও পড়ুন: হাসপাতাল থেকে মৃত ঘোষণা, দাফনের সময় বেঁচে উঠল সদ্যোজাত!

শুধু তাই নয়, কোথাও ভোটারের নামের পাশে ভুল ছবি, কোথাও মেয়ের নাম সম্পূর্ণ ভিন্ন নামে নথিভুক্ত—এমন অসঙ্গতিও ধরা পড়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই একাধিক বিএলও ও ইআরও-কে শোকজ করা হয়েছে। এদিকে খসড়া তালিকার ত্রুটি নিয়ে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও বিজেপি—সব দলই হাজার হাজার অভিযোগ জমা দিয়েছে। ত্রুটিমুক্ত তালিকার দাবিতে এসইউসিআই-এর পক্ষ থেকেও সিইও দফতরে ডেপুটেশন দেওয়া হয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খসড়া ভোটার তালিকায় গরমিল, জীবিত ভোটার ‘মৃত’, বিএলওদের শোকজ, দায় এড়াতে তৎপর কমিশন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার