পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দিনই অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় একই পরিবারের ৫২ সদস্য নিহত হয়েছেন। লন্ডন সফররত ফিলিস্তিনের বিদেশমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী এ বিমান হামলা চালায়। এতে নিহত হয়েছেন ৫২।
এরা সবাই একই পরিবারের সদস্য।আরও পড়ুন:
রিয়াদ আল-মালিকি আরও বলেন, নিহতদের নামের তালিকা তার কাছে আছে। এই হামলায় একটি ফিলিস্তিনি পরিবারের তিন প্রজন্মই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও বুধবার গাজায় ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল।
বোমা হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উত্তর গাজা থেকে পালিয়ে নিরাপদ ভেবে দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা।আরও পড়ুন:
কিন্তু এখানেও একই অবস্থা। প্রতিনিয়ত তাদের ইসরাইলি বোমা হামলার শিকার হতে হচ্ছে। দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর গত সপ্তাহে কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরাইলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠায় হামাসের হাইকমান্ড। এ যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।
আরও পড়ুন: