ইস্তাম্বুল, ২১ এপ্রিল: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করলেন হামাস প্রধান ঈসমাইল হানিয়া। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন হামাস প্রধান। শনিবার ইস্তাম্বুলে এরদোগান-হানিয়া প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন। দুই নেতার বৈঠকে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এরমধ্যে গাজায় যুদ্ধবিরতি, ত্রাণ ও ইসরাইলের বিরুদ্ধে জয় পেতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।আরও পড়ুন:
শনিবার হামাস প্রধানকে ইস্তাম্বুলের দোলমাবাখ প্রাসাদে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট। হামাস প্রধানের সঙ্গে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশাল সহ প্রতিনিধি দলের সদস্যরা। হামাস প্রধানের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এরদোগান বলেন, ‘এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি ঐক্য এবং অখণ্ডতার ওপর নির্ভরশীল।’আরও পড়ুন:
অন্যদিকে, হামাস প্রধানের সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে চাপে রয়েছে ইসরাইল। এই বৈঠক নিয়ে এরদোগানকে আক্রমণ করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত!’