পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে মিশর। এর মধ্যেই রাষ্ট্রীয় কোষাগার থেকে ৫০ কোটি ডলার নিয়ে নিজের জন্য বিলাসবহুল বিমান কিনেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। বিশ্বের বেশিরভাগ দেশের মতো অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে মিশর।
আমদানি অব্যাহত রাখতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটি। এর ওপর ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে হাজির মুদ্রাস্ফীতি।এমন পরিস্থিতির মধ্যেই জার্মানি থেকে বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি বিমান কিনেছেন সিসি। তবে বিমানটি এখনও দেশে আনা হয়নি। আয়ারল্যান্ডের শ্যাননে বিমানটির রঙের কাজ চলছে। আল-সিসির বোয়িং বিমান ক্রয়ের বিষয়টি ২ বছর আগেই জানা গিয়েছিল।২০২০ সাল সিম্পল ফ্লাইং নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘অজ্ঞাত এক ক্রেতার’ কাছে একটি বোয়িং ৭৪৭-৮ বিক্রি করেছে জার্মান এয়ারলাইন্স লুফথানসা। তবে আল-সিসি ঘনিষ্ঠ মিশরীয় সাংবাদিক ও সাংসদ আল-বাকরি দাবি করেছেন, বিমানটি কিনতে ২৪ কোটি ডলারের বেশি দেওয়া হয়নি। তবে দাম যা-ই হোক, দেশের এ অর্থনৈতিক সংকটের মধ্যে বিমান কেনার বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না মিশরের মানুষ। আল-সিসির বিরুদ্ধে সোশ্যাল সাইটে তোপ দাগছেন তারা।অর্থ সংকটে মিশর, বিমান কিনে শখ মেটাচ্ছেন সিসি
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১
আরও খবর
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
মিশরে হচ্ছে নতুন রাজধানী, থাকবে ৬০ লক্ষ মানুষ
মিসরে চিরনিদ্রায় শায়িত প্রিন্স করিম আগা খান
তৃতীয় মেয়াদে মিশরে প্রেসিডেন্ট নির্বাচিত আল সিসি
২২৫ পর ফের চালু হল মিশরের ঐতিহাসিক মসজিদ, পাঠ হল জুম্মার নামায
২২৫ পর ফের চালু হল মিশরের ঐতিহাসিক মসজিদ, পাঠ হল জুম্মার নামায
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ৬ দিনের ভারত সফরে ইজিপ্টের গ্র্যান্ড মুফতি শাওকি
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ৬ দিনের ভারত সফরে ইজিপ্টের গ্র্যান্ড মুফতি শাওকি
আর্থিক মন্দার জের, ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল মালিক সংস্থা অ্যালফাবেট
আর্থিক মন্দার জের, ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল মালিক সংস্থা অ্যালফাবেট
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের